নড়িয়ায় উপসী হাজী সামসুল হক মুন্সী কিন্ডার গার্টেনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন হাজী সামসুল হক কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সবুজ মুন্সী।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহীন সরদার ও ইউপি সদস্য মামুন কাজী, মোহাম্মদ সুজন।
আরো উপস্থিত ছিলেন হাজী সামসুল হক মুন্সী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মো. মনোয়ার হোসেন, শিক্ষক হেপি আক্তার, বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রুবেল।
অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা, যা পুরো আয়োজনকে করে তোলে আনন্দঘন।