শুক্রবার (১৭ এপ্রিল) শরীয়তপুরের গোসাইরহাটে ‘হাফেজ সুন্নাহ শপ’ এর যাত্রা শুরু হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ এজাজুল হকের তত্ত্বাবধানে ইসলামিক পণ্যসামগ্রীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন আন্তর্জাতিক অঙ্গনে একাধিকবার বিশ্বজয়ী হাফেজ ক্বারী মাওলানা মুফতি জাকারিয়া। এ সময় তিনি ব্যবসায় সততা, নৈতিকতা ও সুন্নাহভিত্তিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংলিশ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলা জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার, বটতলা বাইতুর রহমান জামে মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ আল আফাসী, শামসুর রহমান কলেজ মসজিদের খতিব মুফতি মামুন কাসেমী এবং উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি মাহমুদুল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা, ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে এলাকায় এ ধরনের একটি ইসলামিক শপ প্রতিষ্ঠার উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এ উদ্যোগের মাধ্যমে এলাকাবাসী সহজেই প্রয়োজনীয় ইসলামিক পণ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন। (সুত্র অনলাইন)।