শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ছোট্ট শিশু আব্দুল্লাহ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ব্লাড ক্যানসার (লিউকেমিয়া) নামক মরণব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর ঢাকা এম আর খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অসহায় পরিবার সন্তানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
জানা গেছে, কয়েক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আব্দুল্লাহকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে পরীক্ষার পর তার শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চললেও প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
চিকিৎসকদের মতে, দ্রুত উন্নত চিকিৎসা ও নিয়মিত কেমোথেরাপি চালিয়ে যেতে পারলে আব্দুল্লাহ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য প্রয়োজন লাখ লাখ টাকা।
এ অবস্থায় মানবিক সহায়তা ছাড়া আব্দুল্লাহর চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সমাজের হৃদয়বান ব্যক্তি ও প্রবাসীদের কাছে তার পরিবারের আকুল আবেদন—যার যা সামর্থ্য আছে তা দিয়ে এগিয়ে আসুন, একটি শিশুর জীবন বাঁচাতে সহযোগিতা করুন।
সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ (পার্সোনাল): 01936193332
প্রাপক: Shafiqul Islam (আব্দুল্লাহর বাবা)
একটি ছোট সহায়তাই পারে একটি শিশুর মুখে আবার হাসি ফিরিয়ে দিতে।
দয়া করে পোস্টটি শেয়ার করে হলেও অসহায় বাবার পাশে দাঁড়ান। আপনার একটি শেয়ার পৌঁছে যেতে পারে কোনো বিত্তবানের কাছে।