শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কংগ্রেসের আয়োজন করে। এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রিনিয়ারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের অধীনে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্যা। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোস্তফা কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তাহমিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ ইমরান হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান, কৃষি সম্প্রসারণ অফিসার একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ মস্তফা কামাল, বিএনপি নেতা আসলাম মাঝি । বক্তব্য রাখেন কৃষক সোহেল সরকার, মুরসেদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ‘পার্টনার’ ফিল্ড স্কুলের সদস্যসহ বিপুলসংখ্যক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। তারা জানান, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। টেকসই ও পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন এবং বাজারজাতকরণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিনব্যাপী অনুষ্ঠানে আধুনিক চাষাবাদ পদ্ধতি, বালাই ব্যবস্থাপনা এবং কৃষি উদ্যোক্তা হওয়ার নানা কলাকৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। মাঠ পর্যায়ের সফল কৃষকরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
উল্লেখ্য, বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট-এর অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য প্রথাগত কৃষি থেকে বাণিজ্যিক ও উচ্চ মূল্যের আধুনিক কৃষিতে উত্তরণ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সৃষ্টি করে আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো।
আয়োজকরা জানান, মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান বিনিময়ের মাধ্যমে কৃষকদের সরাসরি উপকৃত করার লক্ষ্যে ‘ফিল্ড স্কুল কংগ্রেস’ সফলভাবে সম্পন্ন হয়েছে
কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে ভেদরগঞ্জে ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
Related Posts
ব্লাড ক্যানসারে আক্রান্ত ভেদরগঞ্জের শিশু আব্দুল্লাহকে বাঁচাতে এগিয়ে আসুন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ছোট্ট শিশু আব্দুল্লাহ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ব্লাড…
সিএসএস ভেদরগঞ্জ ব্রাঞ্চ কার্যালয়ের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
বেসরকারী সংস্থা সিএসএসের স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়…
দুই সাংসদের উপস্থিতিতে ভেদরগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত
শরীয়তপুরের ভেদরগঞ্জে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমজমাট ফাইনাল…