বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের অধীনে ৮ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ৮ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম আদালত বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করাই হচ্ছে এ ভিডিও শোর অন্যতম লক্ষ্য। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যাহাতে সহজে গ্রাম আদালতের মাধ্যমে আইনি সহায়তা পায়, যে বিষয়ে বুঝানো হয়। ১০টাকা ও ২০ টাকা ফি দিয়ে গ্রাম আদালতে মামলা করা যায় ও ৩ লক্ষ টাকা মূল্যমানের বিরোধ গ্রাম আদালত নিষ্পত্তি করতে পারে সে বিষয়ে বুঝানো হয়।
ভিডিও শোতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রাম আদালত (৩য় পর্যায়) প্রকল্পের নড়িয়া উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর মোঃ ইকবাল জামিল, মোঃ আনিছুর রহমান খান সহ গ্রাম পুলিশ ও সমাজের বিভিন্ন স্তরের জনগণ। পরিশেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।