মোহাম্মদ নান্নু মৃধাঃ ডামুড্যা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলোর দিশারী ইসলামী একাডেমিতে ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষায় শত ভাগ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় আলোর দিশারী ইসলামী একাডেমির সভা কক্ষে এ কৃতি সংবর্ধনা প্রদান করা হয়। এই গৌরবোজ্জ্বল এ সাফল্য অর্জনকারী ৫ জন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক শিক্ষাদান পদ্ধতি, নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই বিজয় সম্ভব হয়েছে। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন একাডেমির প্রধান ও শিক্ষকবৃন্দ । তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনেও এমন সাফল্যের ধারা বজায় রাখার আহ্বান জানান।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা আবুল খায়ের এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি জয়নাল আবেদীন ব্যাংকার,সমাজ সেবক শাহ আলম বেপারী, ইয়াকুব বেপারী,সাবেক ছাত্রনেতা শওকত বাঘা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলী বাদবর,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সিয়াম, রাজু বেপারী সহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকগণ।
একাডেমির এই ধারাবাহিক সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।