শিমুল তালুকদারঃ
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ১নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোসলেম হোসেন সরদার। স্থানীয়দের মতে, এলাকায় ব্যাপক জনসম্পৃক্ততা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুবাদে তৃণমূল পর্যায়ে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।
তাঁর প্রার্থিতাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে গণসংযোগ ও প্রচার-প্রচারণা। সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তাঁর পক্ষে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।
এবার নিজের এলাকার জনগণের সেবা করার মানসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন হাজী মোসলেম হোসেন সরদার। তিনি বি.এস.এস., অনার্স ও এম.এস.এস. (রাষ্ট্রবিজ্ঞান), জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া সম্পন্ন করেন।
স্থানীয় ভোটাররা বলছেন, তরুণ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী হওয়ায় বিভিন্ন বয়সের মানুষের মাঝে হাজী মোসলেম হোসেন সরদার এর গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে বেশি। সামাজিক উন্নয়নে তার সক্রিয় অংশগ্রহণ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
নির্বাচন কমিশন কর্তৃক ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার ধারাবাহিকতায়, তিনি ইউনিয়নের প্রান্তিক জনগণের দুয়ারে কড়া নাড়ছেন এবং ব্যক্তিগত ভাবমূর্তি তুলে ধরে প্রচার চালাচ্ছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রামভদ্রপুর ১নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন তিনি। তবে মাঠপর্যায়ে তার জনসম্পৃক্ততা ও সামাজিক উন্নয়ন কাজের ধারাবাহিকতায় সবার চেয়ে এগিয়ে থাকবেন আল আমিন। তার সামনে একটাই চ্যালেঞ্জ, সব রাজনৈতিক মতাদর্শের ও গোষ্ঠীভিত্তিক সমর্থন আদায়।
হাজী মোসলেম হোসেন সরদার বলেন, “আমি দীর্ঘদিন ধরে রামভদ্রপুর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
আসন্ন রামভদ্রপুর ১নং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হাজী মোসলেম হোসেন সরদার ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।