আজকের শরীয়তপুর প্রতিবেদকঃ
টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়া শরীয়তপুরের নড়িয়া উপজেলার ২০০টি অসহায় ও কর্মহীন পরিবারের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার সুরেশ্বর এলাকায় স্থানীয় নড়িয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সরাসরি ত্রাণসামগ্রী তুলে দেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. শফিকুর রহমান কিরণ।

খাদ্যসামগ্রী হস্তান্তরকালে সংসদ সদস্য জানান, প্রাকৃতিক দুযোগের দিনে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সব সময় রয়েছে। কোনো অসহায় পরিবার যেন খাদ্য সঙ্কটে না পড়ে, সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।