নিজস্ব প্রতিবেদকঃ
সম্প্রতি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার হুমায়ূন মিয়া, এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। আহত হুমায়ূন মিয়ার মাথার খুলি ভেঙ্গে ৩/৪ টুকরো হয়ে ভিতরে ঢুকে যায়। এ অবস্থায় ঢাকার একটি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়। মাথার দূর্ঘটনায় আহতের অপারেশন করতে হয় দ্রুত না হয় পরবর্তী সময়ে বড় ধরনের ধকল সামলাতে হয় । একদিন এক রাত বিনা চিকিৎসায় হসপিটালে ঐদিকে মৃত্যুর কাছাকাছি রোগী কারণ দুর্ভাগ্যক্রমে আহত হুমায়ূন মিয়া আটকে যায় হাসপাতালের দালাল চক্রের কাছে। ঘটনার একদিন পর শরীয়তপুর কেয়ার টিম জানতে পারে এবং আহত হুমায়ূন মিয়াকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ঢাকা মেডিকেলে নিয়ে জরুরী ভিত্তিতে মাথার ভাঙ্গা খুলির অস্ত্রপাচার করান, মস্তিষ্ক থেকে ৪ টুকরো খুলির ভাঙ্গা অংশ পাওয়া গেছে, রোগী এখন অনেকটাই শংকা মুক্ত। শুধু ভর্তি করেই ক্ষান্ত নয় চিকিৎসা শেষে হুমায়ুন নিজ বাড়িতে ফেরার দায়িত্বও নেয় শরীয়তপুর কেয়ার।
চিকিৎসা ও শিক্ষা সম্পর্কিত সেবার বাইরেও শরীয়তপুর জেলার যে কেউ ঢাকায় এমন আন্তরিক সহযোগীতা পাবেন শরীয়তপুর কেয়ার এর সদস্যদের কাছ থেকে। মুলত ঢাকায় অবস্থানকালে একজন শরীয়তপুরবাসীকে সরাসরি দিকনির্দেশনা সহ সহায়তা করার জন্য তারা প্রস্তুত।
শরীয়তপুর জেলার একজন রোগী শরীয়তপুর কেয়ারের মাধ্যমে যে সকল সেবা পাবেন, অভিজ্ঞ ডাক্তারের সিরিয়াল নেওয়া, সাক্ষাতের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা, রক্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় সহযোগিতা, জরুরি প্রয়োজনে ঢাকায় বা শরীয়তপুরে যাতায়াতের জন্য অ্যাম্বুল্যান্স সেবা সমন্বয়।
ঢাকায় ভর্তি হতে ইচ্ছুক শরীয়তপুর জেলার যে কোন শিক্ষার্থী যে সেবা পেতে পারেন, নিরাপদ হোস্টেল ও খাবারের ব্যবস্থা সংক্রান্ত সহযোগিতা সহ ঢাকায় অবস্থানকালে যেকোনো প্রয়োজনে সরাসরি গাইডলাইন ও সহায়তা প্রদান।
প্রবাসীদের জন্য ঢাকায় হোটেল বুকিং ও বাড়ি যাতায়াতের জন্য গাড়ি ভাড়ার সহায়তা সেই সাথে পরিবারের সদস্যদের ঢাকায় চিকিৎসার জন্য একজন বিশ্বস্ত পথ প্রদশর্কের ব্যবস্থা করবে শরীয়তপুর কেয়ার।
ঢাকায় আপনার আপনজন শিরোনামে ২০২৬ সালের ১৮ এপ্রিল ঢাকায় অবস্থানরত শরীয়তপুরবাসীকে ভালোবাসা ও যত্নের বন্ধনে রাখার প্রত্যয়ে শরীয়তপুর কেয়ার এর যাত্রা শুরৃু। এর অস্থায়ী অফিস অবস্থিত ৬৮/৪, ১ম তলা, গ্রীনরোডে। শরীয়তপুর এর সকল উপজেলার লোকদের সমন্বয়ে সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শরীয়তপুর কেয়ারের ফেসবুক পেজ ও ফোনে যোগাযোগ করলেই আপনি সেবা পাবেন।
ভবিষ্যতে সেবার পরিধি আরো বাড়বে প্রত্যাশা সংগঠনটির।