শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেংগার বাড়ী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত কুদ্দুস মাঝী ও তার ভাই ইউনুস মাঝীর পরিবারের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
গত ২ মে দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুদ্দুস মাঝী ও ইউনুস মাঝীর বসতঘর পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
রোববার (৩ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সালাউদ্দিন আইয়ুবী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ হাসান আহমেদ, ডামুড্যা পৌরসভা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন মাদবর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল মাদবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
ইউএনও মোঃ সালাউদ্দিন আইয়ুবী বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অগ্রাধিকার। আমরা সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে কাজ করছি।”
ডামুড্যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারে সরকারি সহায়তা
Related Posts
ডামুড্যায় খোদা বক্স মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
শরীয়তপুরের ডামুড্যায় খোদা বক্স মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা…
ডামুড্যায় বর্ণিল নববর্ষকে বরণ শোভযাত্রা সহ বিভিন্ন আয়োজন
মোহাম্মদ নান্নু মৃধাঃ বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের…
ডামুড্যার আলোর দিশারী ইসলামী একাডেমির শত ভাগ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
মোহাম্মদ নান্নু মৃধাঃ ডামুড্যা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলোর দিশারী ইসলামী একাডেমিতে…